শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বাউফলে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় বসতবাড়িতে হামলা

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় একটি বসত ঘরে হামলা চালিয়েছে কিশোর ও যুবকেরা। বুধবার বিকালে নওমালা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনায় তহমিনা(৪০) নামে এক সরকারি কর্মচারী আহত হয়েছেন।

জানা গেছে- নওমালা ইউপির ৬নং ওয়ার্ডের বাসিন্দা ফোরকান পেশকারের স্ত্রী তহমিনা বেগম(৩৩) একটি কমিউনিটি ক্লিনিকে চাকুরী করেন। তার স্বামী রাজমিস্ত্রী কাজে ঢাকায় থাকেন। দুই সন্তান নিয়ে সে একাই বাড়িতে বসবাস করেন।

এই সুযোগে প্রতিবেশি কাদের হাওলাদের পুত্র করিম হাওলাদার বিভিন্ন ভাবে তার কাছে দুই লক্ষ টাকা দাবী করেন এবং প্রায়ই তার বাসার পার্শ্ববর্তী বাগানে এসে গাঁজা সেবন করেন।

আজ বুধবার বিকালে সে গাঁজা সেবন করতে নিষেধ করলে করিম হাওলাদার(৩৫) এর নেতৃত্বে রফিক হাওলাদারের পুত্র রাহাত, আতাহার ফকিরের পুত্র আরাফাত, রফিক হাওলাদার এর পুত্র মেহেদি ও শাহাবুদ্দিন হাওলাদারের পুত্র রবিউল সহ ৮/৯ জন কিশোর যুবক মিলে তার ঘরে হামলা চালায় ও তাকে মারধর করে।

পরবর্তীতে সে বাথরুমে আশ্রয় নিয়ে ৯৯৯ ফোন করে পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ তাকে উদ্ধার করে। উল্লেখ্য বসত বাড়িতে হামলার ঘটনাটির ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ‍্যমে ছড়িয়ে পড়ে।

বাউফল থানার ওসি আল মামুন জানান- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com