মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে চাঞ্চল্যকর শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর ১০ম শ্রেণীর দুই শিক্ষার্থী মারুফ(১৫) ও নাফিস(১৫) হত্যার ঘটনার প্রধান আসামী রায়হানকে(১৪) নরসিংদী জেলার রায়পুরা থেকে এবং হৃদয়কে (১৪) ঢাকার পল্লবী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। আজ মঙ্গলবার ২৮শে মার্চ ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আল মামুন গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন- ‌র‌্যাব-৩ তাদেরকে গ্রেফতার করলেও এখনও পুলিশের কাছে সোপর্দ করা হয়নি।

উল্লেখ্য, গত বুধবার ২২শে মার্চ পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মাহরুফ ও নাফিসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নবম শ্রেণির শিক্ষার্থী রায়হানের সাথে দশম শ্রেণির শিক্ষার্থী মারুফের পায়ের সাথে পা লাগার ঘটনাকে কেন্দ্র করে তর্ক হয়। এর জের ধরে ২২শে মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের অদূরে মারুফ, নাফিস ও সিয়ামকে ছুরিকাঘাত করে রায়হানসহ ৮-১০ জন শিক্ষার্থী।

তাদেরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তাদের মধ্যে মারুফ ও নাফিসের অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করা হয় এবং ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ওই দুই শিক্ষার্থী মারা যায়।

এঘটনায় নিহত নাফিসের মা নার্গিস বেগম বাদি হয়ে ৬ জনকে নামীয় ও ৪ জনকে অজ্ঞাত আসামী করে বাউফল থানায় একটি মামলা করা হয়। পুলিশ এনিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করেছে এবং এখনও ১ জন আসামী পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com