মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে দপ্তরী কর্তৃক শিক্ষার্থী লাঞ্চিত

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে বিদ‍্যালয়ের দপ্তরী কর্তৃক চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আহত ওই শিক্ষার্থীর নাম ফয়েজ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার ফয়েজ স্কুলে গিয়ে একটি গাছে ওঠে। এই অপরাধে শিশুটিকে গাছ থেকে নামিয়ে বেধড়ক কিল, ঘুষি, লাথি মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে জখম করে বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী রফিকুল ইসলাম। এ ঘটনার পর সারাদিন বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয় ফয়েজকে।

বিকালে স্থাণীয় একটি ফার্মেসী থেকে কয়েকটি বিষব্যাথার বড়ি কিনে দিয়ে ফয়েজকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে গিয়ে ফয়েজ এ ঘটনায় বাবা মায়ের কাছে জানায়। মারধরের কারনে ফয়েজের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়েছে।

স্বাভাবিকভাবে হাটতে পারছে না। খুড়িয়ে খুড়িয়ে হাটছে। পরে রাত ৯ টায় ফয়েজকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফয়েজের বোন রোজিনা বেগম বলেন, আমার ভাইকে নির্মমভাবে মারধর করে আটকে রাখে রফিক। আমি এ ঘটনার বিচার চাই। অবশ্য রফিক এ অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলে এসে উঁচু একটি গাছে উঠেছে ফয়েজ।

সে গাছ থেকে পড়ে গেলে মারাত্মক দুর্ঘটনার শিকার হতো। আমি বকাঝকা করে গাছ থেকে নামিয়ে সামান্য একটা থাপ্পর দিয়েছি। একটু শাসন করেছি। যেন দুষ্টুমি না করে। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com