মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে পরিত্যক্ত ভবন নিলামে না তোলায় ধ্বংস হচ্ছে সরকারি সম্পদ

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের দক্ষিণ ভরিপাশা মুন্সী হাচান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন প্রায় ৮বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্টদের উদ্যোগের অভাবে এ ভবন নিলামে বিক্রি হচ্ছে না। ফলে ধীরে ধীরে সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে।

জানা যায়- ভবনটি দীর্ঘ ৮বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নতুন ভবনে চলে শিক্ষা কার্যক্রম। রহস্যজনক কারনে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনটি নিলামের জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। দীর্ঘদিন অবহেলায় অযত্নে পড়ে থাকায় ধ্বংস হয়ে যাচ্ছে সরকারি সম্পদ। ভবনের দরজা-জানালা কিছুই নেই। চুরি হয়ে যাচ্ছে লোহার বেঞ্চ, টেবিল, চেয়ার ও জানালার লোহার গ্রিল।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক সদস্য জানান- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির দায়িত্বহীনতার জন্য সরকারি সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায়ই ঘটছে চুরির ঘটনা। শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত এবিষয়ে ব্যবস্থা নেওয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান বলেন- বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে জানানো হয়েছে।

উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুজন হাওলাদার বলেন- উপজেলা নিলাম কমিটিকে জানিয়ে ভবনটি নিলামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন বলেন- সরকারি সম্পত্তি ধ্বংস হতে দেওয়া যাবে না। এবিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com