শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বাউফলে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ না করেও বৃত্তি পেল শিক্ষার্থী

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ইং এ অংশ গ্রহন না করেও বৃত্তির ফলাফলে নাম এসেছে এক শিক্ষার্থীর। উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৪১নং উত্তর পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম সাজিয়া রহমান।

জানা গেছে- গতকাল মঙ্গলবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সারাদেশের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করে। এবছর বাউফল উপজেলা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন থেকে ২৫৫ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন।

এর মধ্যে ৭৫ জন ট্যালেন্টপুলে ও ১৪৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পায়। কিন্তু উপজেলার ৪১নং পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন অংশ গ্রহন করলেও ওই শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেনি। কিন্তু গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সাধারণ বৃত্তির ফলাফলে ওই শিক্ষার্থীর রোল ম-৩৩৪ দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশার জানান- খলিলুর রহমানের কন্যা সাজিয়া রহমান বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেনি। কি ভাবে বৃত্তি পরীক্ষা ফলাফলের তালিকায় ওই শিক্ষার্থীর নাম এসেছে বুঝতে পারছিনা।

উপজেলা শিক্ষা অফিসার আতিকুল ইসলাম জানান- অংশ গ্রহন না করে কিভাবে বৃত্তি পেলো সে বিষয়টি আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করেছি। একদিকে অংশগ্রহন না করে বৃত্তি পাওয়া ও মেধাবী শিক্ষার্থীদের আশানুরুপ ফলাফল না আসায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com