মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর উদ্যোগে পটুয়াখালী বাউফলে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

আজ (৭ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কৃষকদের মাঝে ওই কৃষি সামগ্রী বিতরণ করা হয়।

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস্ চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলমের সভাপতিত্বে উক্ত পাওয়ার টিলার বিতরণ করা হয়।

প্রধান অথিতির বক্তব্যে এএসএম ফিরোজ আলম বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশ কোন পতিত জায়গা যেন খালি না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে কৃষকদের উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি চালু রয়েছে।

উপজেলার বাউফল ইউনিয়ন, চন্দ্রদ্বীপ, বগা, কাছিপাড়া, কনকদিয়া, কেশবপুর, ধূলিয়া, আদাবাড়িয়া, নওমালা ও সূর্যমনি ইউনিয়নের ৯০ জন কৃষকদের মাঝে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করা হয়।

উল্লেখ্য গত (৩ আগষ্ট) উপজেলার মদনপুরা, দাসপাড়া, নাজিরপুর, কালিশুরী, ইউনিয়নের ৪৫ জন কৃষকের মাঝে ৫টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

উক্ত বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেনটাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ শরফুজ্জামান খান মার্কেন্টাইল ব্যাংক বরিশাল শাখার প্রধান গোলাম মাওলা, ভোলা শাখার শাখা প্রধান মওদুদ আহমেদ, পটুয়াখালী শাখার শাখা প্রধান মোঃ মোসলেহ উদ্দিন কালাইয়া শাখার প্রধান মোহাম্মদ আল মামুন কালিশুরী বাজার উপশাখা প্রধান মোঃ আলমগীর হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন, ডিবিসি চ‍্যানেলের জেলা প্রতিনিধি মোঃ মহিবুল্লা, বাউফল প্রেস ক্লাবের সদস‍্য এম এ বাশার, তৌহিদ উজ্জল, মোঃ দুলাল হোসেন সাংবাদিক ইয়াকুব আলী রুবেল প্রমূখ।

এছাড়াও স্থানীয় সুধীসহ উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com