মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে শশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে শশুরবাড়ি থেকে বাউফল থানা পুলিশ কর্তৃক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ২৫শে এপ্রিল সকাল‌ নয়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী তাঁতেরকাঠি আঃ আলী মোল্লা বাড়ি ওই ঘটনা ঘটে। উদ্ধারকৃত ওই যুবকের নাম
মোঃ অলিউল্লাহ(২৮)।

ওই যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বাউফল থানার এসআই আমিরুল ও তার সংগীয়ফোর্স।

মৃতঃ অলিউল্লাহ উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের গোঞ্জর আলী হাওলাদার বাড়ির মোঃ কালাম হাওলাদারের ছেলে। অলিউল্লাহর তামিম নামের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মৃতঃ অলিউল্লাহর চাচা মোঃ আনোয়ার হাওলাদার বলেন- অলিউল্লাহ স্নাতক পাশ করে একটি কোম্পানিতে চাকরি করে আসছিলো, কিছু দিন আগে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি এসে দিনমজুরের কাজ করতো। এরপর কাজের সন্ধানে মা বাবার সাথে চলে যান ঢকায়।

ঈদের আগের দিন শশুরবাড়ি বেড়াতে যান অলিউল্লাহ, আজ সকাল সাড়ে আটটার দিকে মেয়ের স্বজনেরা আমাদের মোবাইল ফোনে বিষয়টি জানান এবং সাথে সাথে আমরা অলিউল্লাহর শশুরবাড়ি গিয়ে গামছা দিয়ে সিলিংফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই, তারা এসে অলিউল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মৃতঃ অলিউল্লাহর শশুর ইসমাইল মোল্লা ও শাশুরি শাহিদা বেগম বলেন- আমরা জামাইসহ সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি এর পর কি হয়েছে আমরা কিছুই জানিনা। সকালে ঘুম থেকে উঠে জামাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

মৃত অলিউল্লাহর স্ত্রী রাবেয়া বেগম(২৬) আজ্ঞান থাকায় এ বিষয়ে কিছুই জানা যায়নি। এ বিষয়ে মৃতঃ অলিউল্লাহর মা বাবা বর্তমানে ঢাকায় অবস্থান করায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম আরিচুল হক বলেন- মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com