মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নিউজ টোয়েন্টিফোর ও ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার নির্দেশদাতা বকশীগঞ্জ বাজারের পাটহাটি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুরসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবি করে বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগ প্রমূখ।

এছাড়াও বাউফল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ‍্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার নির্দেশদাতা বকশীগঞ্জ বাজারের পাটহাটি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুরসহ সকলকে গ্রেফতার করার জন‍্য র‍্যাবকে ধন‍্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। দ্রুত ফাঁসির রায় কার্যকর না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

উল্লেখ্য সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার ১৪ই জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com