মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সোহরাব সিকদার(৩৫)কে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

সাজাপ্রাপ্ত ওই আসামি মোঃ সোহরাব সিকদার(৩০) কে শনিবার ২৪শে জুন দিবাগত রাত ১১টার দিকে দাসপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে বাউফল পৌরসভার ৬নং ওয়ার্ডের আক্কেল আলী শিকদারের ছেলে।

থানা পুলিশ জানান, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোহরাব সিকদারকে গ্রেফতার করে। ওই সময় সোহরাবের সঙ্গে থাকা ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং রোববার সোহরাব সিকদারকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানান, ২০১৭ সালের ৩৭৭ নম্বর জিআর মামলায় সোহরাবকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে ১১টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা চলমান রয়েছে।

বাউফল থানার তদন্ত ওসি মোঃ মিজানুর রহমান বলেন, সোহরাব বাউফল থানার তালিকাভুক্ত চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com