মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে সাবেক ভূমি অফিসের কর্মচারীর শিকল বন্দী জীবন

দুলাল হোসেন- পটুয়াখালী প্রতিনিধিঃ
একদিকে শারীরিক অসুস্থতা অন‍্যদিকে শিকল বন্দী জীবন যেন মৃত্যু যন্ত্রণা বলছি পটুয়াখালীর বাউফলে অসুস্থ হয়েও শিকলে বন্দী জীবন কাটানো সাবেক ভূমি অসিফের কর্মচারী সোলাইমান আকন(৬২) নামে এক ব্যক্তির কথা।

দেড় বছর পূর্বেও সুস্থ সবল স্বাভাবিক জীবন যাপন করেছেন যে মানুষটি আজ সে অসহায়। হটাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, এক সময়ে সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের সহকারি হিসেবে কাজ করতেন।

আয় উপার্জন দিয়ে ছেলেদের মানুষ করার পাশাপাশি উপজেলার কালাইয়া ও দাশপাড়া গ্রামে বেশ সহায় সম্পত্তিও গড়েন তিনি।

যার বর্তমান বাজার মূল্য রয়েছে কয়েক কোটি টাকা। আসলে নেই শান্তি তার টাকা তাকে সুখ দিতে পারে নি। নিয়তির নির্মম পরিহাস।

সরেজমিনে দেখা গেছে- বাড়ির উঠানে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে তালা দিয়ে রাখা হয়েছে তাঁকে। কথা বলতে পারেন না, প্রশ্ন করলে কেবল ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকেন।

শিকলে বন্দী সোলাইমান আকনের এমন বন্দী দশা সম্পর্কে জানতে চাইলে তাঁর সেজ ছেলে মোঃ শাহিন জানান- তাঁর বাবা অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

এ কারনে এদিক সেদিক চলে যায়- তাই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। চিকিৎসার বিষয়ে জানতে চাইলে বলেন তাঁকে সব ধরনের চিকিৎসা দেয়া হয়েছে কিন্তু তার সেরে ওঠার সম্ভাবনা নাই।

এদিকে সোলাইমান আকনের শিকল বন্দী এই পরিস্থিতির জন্য নিজের বড় ভাইদের দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন সোলাইমান আকনের ছোট ছেলে হাসান।

এ ঘটনার জেরে হাসানকে মারধর করে তাঁর বড় ভাই মনির ও তাঁর শ্যালকরা। আজ রবিবার সকালে বাউফল থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করে হাচান।

এ বিষয়ে সোলাইমান আকনের বড় ছেলে মনিরের কাছে জানতে চাইলে তিনি বলেন- আমার বাবা অসুস্থ হওয়ার পর অন্তত দশজন ডাক্তার দেখাইছি, তাঁর মানসিক সমস্যা হইছে। এ কারনে এদিক সেদিক চলে যায় তাই এভাবে আটকে রাখা হয়েছে।

ছোট ভাই হাসানকে মারধর করার বিষয়ে জানতে চাইলে বলেন- হাসান বাবা(ইয়াবা) খাইয়া ঘোরে, এ বিষয়ে চেয়ারম্যান মেম্বাররা সবাই জানে।

এ বিষয়ে হাচান বলেন- আমার বাবা অসুস্থ হওয়ার পর সঠিক সময়ে যথাযথ চিকিৎসা না দিয়ে, পাগল বানিয়ে রেখে তার সহায় সম্পত্তি ভোগ করার পায়তারা করছে। এই সম্পত্তিই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে দাবী করেন হাসান।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন- মারামারির বিষয়টি অভিযোগের আলোকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন- বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে একটি টিম গঠন করে তাঁর স্বাস্থ্যের পরীক্ষা এবং অন্যান্য বিষয়ে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com