শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বাউফলে ১১ জেলে আটকসহ বেড় জাল জব্দ

দুলাল হোসাইন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে চরঘেরা বেড় জাল দিয়ে মাছের রেনু শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে।

এসময় প্রায় ৬০টি চরঘেরা বেড়জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ১১ জেলের প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত জালে অগ্নিসংযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়- দীর্ঘদিন থেকে তেঁতুলিয়া নদীতে বেড় ও বেহুন্দি জাল দিয়ে অবাদে মাছের রেনু শিকার করা হচ্ছে। এই জাল দেশের মূল্যবান মৎস্য সম্পদ ধ্বংস করছে।

বিষয়টি নিয়ে সম্প্রতি কয়েকটি দৈনিকে খবর প্রকাশের পর টনক নড়ে উপজেলা প্রশাসনের।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তেঁতুলিয়া নদীর লালচরে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে।

এসময় ৬০টি নিষিদ্ধ চরঘেরা বেড় জাল জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলেন- কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মিন্টু আকন(৫৫), সমীর সিকদার(৪৫), রেজাউল মোল্লা(৪২), রবিউল আকন(৩৫), করিম গাজী(৩৪), ইকবাল সিকাদার(৩২), সাইফুল গাজী(২৪), সজল সিকদার(৩৮), কবির মোল্লা(৩২), জহিরুল ইসলাম(২৬) ও নাজিরপুর ইউনিয়নের
নিজতাঁতেরকাঠি গ্রামের রাসেল খান(৩২)।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলআমিন
প্রত্যেক জেলেকে ৩০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

বাউফলের সিনিয়র মৎস্য কর্মকর্তা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন- নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com