শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বিশ্বনাথে ছাত্রদল নেতা রাসেলের উপর হামলার ঘটনায় মামলা- আটক ১

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রাসেলের বড় ভাই উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃতঃ সিরাজুল ইসলামের ছেলে ফয়ছল আহমদ বাদী হয়ে ১৩ অক্টোবর বিশ্বনাথ থানায় ৭ জনকে আসামী করে ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে ওই মামলা করেন। যার নং ৫। (১৩-১০-২৩) থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী রামধানা গ্রামের লালা মিয়ার ছেলে সোহাগ আহমদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

এজাহার সুত্রে জানা গেছে, ১১ অক্টোবর রাসেল আহমদ রামধান গ্রাম থেকে বাড়ীতে আসার পথে উপজেলা গেইটের সামনের রাস্তায় মোটরসাইকেলের গরিরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে একদল সন্ত্রাসীরা রাসেলের উপর হামলা করে রাসেলকে ফেলে যান।

গুরুত্বর আহত অবস্থায় রাসেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে রেফার করেন। বর্তমানে রাসেল আহমদ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতারের অভিয়ান চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com