শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বিশ্বনাথে জামাত-বিএনপি‘র ককটেল বিস্ফোরণ ঘটনায় ৭ নেতাকর্মী গ্রেফতার

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে অবরোধ ও হরতালের সমর্থনে জামাত-বিএনপি তিনটি পৃথক মিছিল করেছে। জামায়াতে ইসলামি বুধবার সকালে পৌরসভার কালিগঞ্জ বাজারে ও মঙ্গলবার রাত ১০টায় বিএনপি দুই দফা জটিকা মশাল মিছিল করেছে।

এই মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় লোক জনের অভিযোগ বিগত কয়েক দফা অবরোধ ও হরতালের সময় জামাত বিএনপি এভাবে কোন মিছিল না করলেও হঠাৎ কিছূ লোক মিছিল করায় সহস্যের সৃষ্টি হয়।

একটি সূত্র বলছে, পুলিশের সাথে আতাত করে জামাত বিএনপি এ মিছিল করেছে। পুলিশে অনুমতি নিয়ে মিছিল করার ঘঁটনাটি ছড়িয়ে পড়ায় সরকারদলীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-৭) দায়ের করেছে এবং ইতি মধ্যে সিলেট গোয়েন্দা পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ নেতা কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি নেতা আব্দুল হান্নান বাবুল, শাহজাহান মিয়া, রমজান আলী, সেবুল মিয়া, রুবেল আহমদ, আখতার আহমদ, ও হাফিজুর রহমান।

এ ব্যাপারে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃতরা বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com