মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে পলায়নের ২০ দিন পর প্রেমিকসহ গৃহবধু উদ্ধার

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ২০ দিন পর কথিত প্রেমিকসহ গৃহবধু সোমা আক্তার (২০)কে উদ্ধার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।

গৃহবধু সোমার স্বামী বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের খেজুর মিয়ার পুত্র সিজিল মিয়ার দায়ের করা সাধারণ ডায়েরী (জিডি) মূলে গৃহবধুসহ তার প্রেমিক সাহেল আহমদ (২৩)কে মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাতে এয়ারপোর্ট থানার উমদার পাড়া গ্রামের ফারুক মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়। ফারুক মিয়ার পুত্র হচ্ছেন সাহেল আহমদ।

এদিকে, সোমা আক্তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর ঘটে আরেক নাটকিয় কাহিনী। উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া ও সোমার স্বামী সিজিল মিয়াকে অভিযুক্ত করে সোমা আক্তারকে ‘অপহরণ ও গুম করে রাখার’ অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত (৮ অক্টোবর) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ওই মামলাটি দায়ের করেন গৃহবধু সোমা আক্তারের মা সৈয়দা বেগম(৪৩)।

বিশ্বনাথ সিআর মামলা নং ৩৯১/২০২৩ইং। মামলার বাদী (সৈয়দা) পৌর শহরের পূর্ব চান্দশির কাপন গ্রামের সৈয়দ জুবেদ মিয়ার স্ত্রী। আর মামলা দায়ের পর গত ৪ দিন ধরে উপজেলা চেয়ারম্যান ও সিজিল মিয়ার উপর এই অপহরন মামলা নিয়ে চলছে তুলপাড়।

অন্য দিকে একই দিনে (৮ অক্টোবর) স্ত্রী নিখোঁজের ঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন সোমা আক্তারের স্বামী সিজিল মিয়া। সাধারণ ডায়েরী নং-৩৪২ (তাং ৮/২০/২৩ ইং)। ডায়েরীতে তিনি উল্লেখ করেন গত (২০ সেপ্টেম্বর) সকালে কাউকে কোন কিছু না বলে তার স্ত্রী সোমা আক্তার বাসা থেকে উধাও হয়ে যান। আর এই ডয়েরী মূলে প্রেমিক সাহেল আহমদ(২৩)সহ গৃহবধু সোমা আক্তারকে উদ্ধার করে থানা পুলিশ।

এব্যাপারে ওসমানীনগর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) আশরাফুজ্জামান বলেন, স্বামীর জিডি মূলে উদ্ধার করে তাদেরকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com