শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বিশ্বনাথে মেছোবাঘ আটক- বন বিভাগে হস্তান্তর

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে ফাঁদ পেতে মেছোবাঘ আটক করেছেন এক মৎস্য চাষি। তিনি পৌরসভার সুড়িরখাল গ্রামে নিজ মৎস্য খামার থেকে এটিকে আটক করেন চাষি সুয়েব আহমদ।

মঙ্গলবার ভোরে খামারের পুকুর পাড়ে তার পাতা ফাঁদে আটকা পড়ে প্রায় তিন ফুট লম্বা ও দুই ফুট উচ্চতার এই মেছোবাঘটি। খামারের মাছ কমে যাওয়ায় ও পুকুর পাড়ে মাছের কাঁটা দেখে, এর আগের রাতে ওই ফাঁদ পেতে ছিলেন তিনি। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ বাঘটি উদ্ধার করে, সিলেট বনবিভাগকে অবগত করে। পরে বিকাল ৩টায় বন বিভাগের লোকজনের কাছে এটি হস্তান্তর করা হয়।

সুয়েব আহমদ জানান, খামারের পাড়ে প্রায়ই মাছের কাটা পড়ে থাকতো। দিনে দিনে কমছিল মাছের সংখ্যা। এছাড়া গ্রামের অনেকের হাঁস-মোরগেরও হদিস মিলছেনা কয়দিন থেকে। কিছুদিন পূর্বে এ বাঘটিকে তাড়া করে ছিলেন গ্রামবাসি। গত রাতে আমি আমার খামারের পাড়ে মোরগের নাড়িভুরি দিয়ে একটি লোহার ফাঁদ পেতে রাখি। ভোরে গিয়ে দেখি খাঁচাবন্দী হয়েছে মোছোবাঘ।

সিলেট বন বিভাগের পিএম বারিন্দ্র কর বলেন, আটককৃত মেছোবাঘটি আমরা উদ্ধার করে সিলেট খাদিম পাহাড়ে অবমুক্ত করবো বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com