শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বিশ্বনাথে যুবলীগের বিশাল আনন্দ মিছিল

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে ‘বিশাল আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের পূর্ণ্যাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ এবং সেই পূর্ণ্যাঙ্গ কমিটিতে বিশ্বনাথের কৃতিসন্তান রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর ‘সহ সভাপতি’ পদে, রেজাউল ইসলাম রেজা ‘সাংগঠনিক সম্পাদক’ পদে, সিতার মিয়া ‘শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক’ পদে, তোফায়েল আহমদ ‘সহ সম্পাদক’ পদে ও আব্দুল কাইয়ুম ‘সহ সম্পাদক’ পদে স্থান পাওয়ায় অভিনন্দন জানিয়ে এ বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার ৬ই সেপ্টেম্বর বিকেলে পৌর শহরের প্রবাসী চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি বাসিয়া সেতুতে এসে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাজু আহমদ খান এবং মুজিবুর রহমান মঞ্জুর যৌথ পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর প্যানেল মেয়র রফিক হাসান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা আলী হোসেন, মোহন মিয়া, ফয়ছল আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, সিরাজুল ইসলাম রুকন।

আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন। এসময় তারা জয় বাংলা স্লোগানে মুখরিত করে তুলে পৌর শহর।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com