মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে শান্তি সমাবেশে সিলেট-২ আসনে শফিক চৌধুরীকে মনোনয়ন প্রাপ্তির দাবী

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর এলাকার পুরাণ বাজারস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বাসিয়া সেতুর উপর শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ‘নৌকা-নৌকা ও তোমার নেতা-আমার নেতা শফিক চৌধুরী-শফিক চৌধুরী’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে রাজপথ। এযেনো নৌকায় গণজাগরণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ‘নৌকা’র মনোনীত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জোরদাবী জানিয়েছেন তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরুর পূর্বে ‘পৌর ও উপজেলার ৮টি ইউনিয়ন’ থেকে ‘নৌকা ও শফিক চৌধুরী’র নামে স্লোগান দিতে দিতে খন্ড খন্ড মিছিল এসে দলীয় অস্থায়ী কার্যালয়ে এসে জড়ো হয়।

এসব মিছিল ও সমাবেশে শফিক চৌধুরী ছবি সম্বলিত শতাধিক ফেস্টুন শোভা পায়। প্রায় ঘন্টাখানেক নৌকা ও শফিক চৌধুরী স্লোগানে-স্লোগানে বিশ্বনাথের রাজপথ মুখরিত করে রাখেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

মিছিল পরবর্তি সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সভানেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের কাছে আমাদের একটাই দাবি এবার সিলেট-২ আসনে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে নৌকা মনোনয়ন যেন দেয়া হয়।

তিনি বলেন, বিগত ১০ বছর ধরে ওই আসনে দলীয় কোন এমপি না থাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে হতাশা বিরাজ করছে। এবার শফিক চৌধুরীকে নৌকার মনোনয়ন দিতে আকুল আবেদন জানান তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com