শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে স্পোটিং ট্রাস্ট ইউকে সভাপতি’র মতবিনিময়

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
বিশ্বনাথ স্পোটিং ট্রাস্ট ইউকের সভাপতি, সমাজসেবক মোঃ গৌখ খান বলেছেন, বিশ্বনাথের খেলাধুলাকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত রাখব। যুবকদের খেলাধুলার ব্যাপারে আমাদের ট্রাস্ট অগ্রণী ভূমিকা পালন করতে চায়। ট্রাস্টের মাধ্যমে আমরা খেলোয়াড় বের করে এই জনপদের সুনাম বৃদ্ধি করে নিজের উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্ঠাই আমরা আছি।

সবার সহযোগিতায় বিশ্বনাথকে এগিয়ে নেয়া সম্ভব হবে বলে আমি মনে করি। তিনি সোমবার (২রা অক্টোবর) নিজের নব-নির্মিত ‘গেইমল্যান্ড ইনডোর স্টেডিয়ামে’ বিশ্বনাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার ইনডোর স্টেডিয়ামে বিশেষ করে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে প্যাকটিসের সুযোগ দেয়া হবে। আজকের শিক্ষার্থী হবে আগামীর ভবিষৎত। তাদেরকে আমরা মূল্যায়ন করে খেলাধুলার জন্য বিশেষভাবে সুযোগ সুবিধা দিব নতুন ইনডোরে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, স্পোটর্স অর্গানাইজেশন ইউকের ট্রেজারার আবু মনছুর, ক্রীড়ানুরাগি বসির আহমদ, গণি শাহ, নূরুল হক, সামছুল ইসলাম, মোহাম্মদ কাওছার খান, শাহ আমির উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়ানুরাগী শাহজাহান আলী, ওয়াশিম উদ্দিন, আহমেদ দুলাল, তসলিম উদ্দিন, সজীব আহমদ, লাকী আহমদ, আজিজুর রহমান, রুমন আহমদ, জসিম উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে পশ্চিম মন্ডলকাপন গ্রামের তরুণ ফুটবলার জাকির আহমদ মামুনকে বিশ্বনাথ স্পোটিং ট্রাস্ট ইউকের পক্ষ থেকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com