মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে তৃণমূল বিএনপি’র প্রার্থী এএম খানের মতবিনিময়

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ডঃ মোঃ আব্দুল মান্নান খান বলেছেন, আমার মা সব সময় বলতেন মানুষের সেবা করো। অসহায় মানুষের পাশে দাড়াও। তাই আমার মায়ের কথা রাখতেই নির্বাচনে অংশ নিয়েছি। যদি সিলেট-২ আসনের মানুষ আমাকে সেই সুযোগ দেন আর আমি নির্বাচিত হই তাহলে আমি বিশ্বনাথ-ওসমানীনগর তথা দেশের চেহারাটা বদলে দিতে কাজ করবো।

তিনি বলেন, এমনিতেই আমি আমার প্রতিষ্ঠিত দু‘টি ফাউন্ডেশনের মাধ্যমে সেবা করে যাচ্ছি। আমি এমপি নির্বাচিত হলে, আরও ব্যাপকভাবে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবো। আর এই আসনে সুষ্টু ভোট হলে আমি শতভাগ বিশ্বাস করি আমিই নির্বাচিত হবো।

কারন আমার সাথে যারা প্রার্থী হয়েছেন তারা বেশিরভাগই বিগত দিনে জনপ্রতিনিধি ছিলেন। তাদেরকে ভোট দিয়ে জনগণ দেখেছে, তারা কি করেছেন। তারা জনগনের ভাগ্য উন্নয়নে কিছুই করতে পারেননি। তাই জনগন তাদেরকে আর ভোট দিবে না।

তিনি (৭ জানুয়ারী) সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে আহবান জানান। এছাড়াও তার বার্তাটা এই আসনের সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তৃণমূল বিএনপি’র এই প্রার্থী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, তার দুই মেয়ে ইয়ারুন আক্তার জেসমিন ও তাহমিনা আক্তার মুন্নি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com