মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বেপরোয়া বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ২টি মাইক্রো, শিশুসহ আহত ৩০

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া বাসের ধাক্কায় দু’টি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এসময় বাসের যাত্রী, পথচারী, স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতাল ও মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনায় আহতরা হলেন রোজিনা আক্তার, নুরুল আবছার, সাইফুল ইসলাম, হালিমা বেগম, নিলুপা আক্তার মাসুদা, পাখি আক্তার, দিপক, শাকিল, বাস চালক আবুল বশর, শিশু সাদনান, আফসানা ইতি, মাহিন মোনতাহিন। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

আহতের মধ্যে নিলুপা আক্তার মাসুদার অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। খবর পেয়ে আহতদের দেখতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে গেছেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদোশীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরসরাই সদরের ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায় সিডিএম পরিবহনের একটি বাস। বাস দু’টি চলতে থাকে। কিছুদুর যাওয়ার পর মিরসরাই সরকারি মডেল স্কুলের সামনে আটকে যাওয়া শ্যামলী বাস থেকে ছুটতে বাম দিকে মোড় নিলে সাথে সাথে সড়কের পাশে পার্কিং করা দু’টি মাইক্রোকে চাপা দেয় সিডিএম বাস। এসময় স্কুলের দেয়ালের সাথে আটকে বেশ কয়েকজন পথচারী এবং বাসে থাকা সব যাত্রী আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ রায়হান বলেন, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজকে চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চমেকে রেফার করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com