মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈরী আবহওয়ার কারণে আতঙ্কিত তরমুজ চাষীরা

দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দেশের সিংহভাগ তরমুজ চাষ হয় দক্ষিণাঞ্চলে। দক্ষিণাঞ্চল যেন তরমুজ চাষের অভাশ্রম তাই অধিকাংশ তরমুজ চাষীদের ভরসা দক্ষিণাঞ্চল। অধিক লাভের আশায় গত কয়েক বছর ধরেই তরমুজ চাষে বেশ আগ্রহী হয়েছেন চাষিরা।

পলি মাটি ও মিষ্টি পানি তরমুজ চাষের জন‍্য অনুকূল থাকায় এই অঞ্চলে সফলতা পাচ্ছেন তারা। প্রতি বছরের মতোই এ বছরও সম্ভাব্য লাভজনক এই ফল চাষের প্রতিযোগিতা চলছে কৃষকের মধ‍্য।

পটুয়াখালী জেলার, রাঙ্গাবালী, গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলায়, উপযোগী ও অনাবাদি, কয়েক’শ হেক্টর জমিতে গড়ে উঠেছে তরমুজের আবাদ।

তবে চৈত্রের শুরু থেকেই, দক্ষিণা বাতাসে আবহাওয়ার পরিবর্তন ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় আতঙ্কে চাষিরা,বাউফল উপজেলার কালাইয়া, শৌলা, বগা ও চন্দ্রদ্বীপ ধূলিয়া ইউনিয়নের তরমুজ চাষিরাসহ দুশ্চিন্তায় প্রহর কাটাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা তরমুজ চাষীরা।

এদিকে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায়, শিলা ও হালকা মাঝারি বৃষ্টি হলেও বাউফলে হালকা বৃষ্টি হয়েছে। এতে বড় ধরণের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বাউফলে কৃষকরা।

রাঙ্গাবালী থেকে আগত তরমুজ চাষী বাবুল দাস বলেন- কিছু তরমুজ বিক্রি করেছি তাতে খরচ টাকাও পাইনি যদি কালবৈশাখী ঝড় আসে অথবা বৈরী আবহাওয়া হয় তাহলে ভীষণ ক্ষতির সম্মুখীন হতে হবে।

এছাড়াও ভোলার চরফ্যাশনের নুরাবাদ থেকে আগত কৃষক নুর হোসেন ও জলিল মাঝী বলেন- আমাদের কিছু গাছে ফল ১০-১২ কেজি, কিছু গাছে মাত্র ফল আসতে শুরু করেছে এখন যদি কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়ে, জমিতে পানি জমাট বাঁধে তাহলে তরমুজ নষ্ট হবে এবং গাছ গুলো মরে যাবে।

এদিকে বিভাগীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে- বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় +২৪…+২৬ ডিগ্রী তাপমাত্রায়৪ থেকে ৫ মিলিমিটার বেগে হতে পারে শিলা বৃষ্টি।

এব্যপারে উপজেলা, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন- বড় ধরনের কোন দুর্যোগ হলে তো আমাদের কিছু করার থাকবে না। আর ছোটখাটো ঝড় বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে ক্ষেত তৈরি করা হয়েছে। প্রতিটি ক্ষেতের মাঝে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে শীলা বৃষ্টি হলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com