মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভাঙা হবেনা নারী ফুটবল দলের বাড়ি ডিসি’র নির্দেশ

শহীদ হাসান- সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
ভেঙে ফেলার উদ্দেশ্যে লাল রঙে ক্রস চিহ্ন এঁকে দেয়া হয়েছিল নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরার বাড়িতে।

তবে সড়ক ও জনপথ বিভাগের দেয়া সেই ক্রসচিহ্ন মুছে দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর উপস্থিতিতে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।

বৃহস্পতিবার ২২শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বিনেরপোতা এলাকায় ফুল ও মিষ্টি নিয়ে মাছুরার বাড়িতে যান জেলা প্রশাসক।

শুভেচ্ছা জানান মাছুরার পরিবারকে, খোঁজখবর নেন তাদের। এসময় জেলা প্রশাসক বলেন, মাছুরার বাড়িটি সড়ক ও জনপদ বিভাগ ভাঙবে না। যতদিন পরিবারটির স্থায়ী বসবাসের ব্যবস্থা করা না যায় ততদিন ঘরটি ভাঙা যাবে না। সড়ক ও জনপথ বিভাগকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

মাছুরার বাবা রজব আলী, মা ফাতেমা বেগম ও দুই বোন সুমাইয়া ও সুরাইয়া পারভীনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসককে তারা জানান- ২০২০ইং সালে শহরের বিনেরপোতা এলাকায় সড়কের পাশে তাদের আট শতক সরকারি জমি বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। সেখানেই একটি ঘর বানিয়ে থাকছেন তারা।

তবে মাস দুয়েক আগে সওজ তাদের ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা লাল রঙে ক্রসচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তাদের বাড়িতে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com