শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ভালুকায় নিখোঁজের তিনদিন পর কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর বাড়ীর পার্শ্বে এক পুকুর থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ভালুকা উপজেলার ভাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকায়।

সোমবার সকালে বাড়ীর পার্শ্বে একটি পুকুরে নিখোঁজ কলেজ ছাত্রী পারভীন আক্তার ১৯ এর লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মডেল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ দুপুরে ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত পারভীন আক্তার এলাকার মৃত আহাম্মদ আলীর কন্যা ও সে বড়চৌনা কুতুবপুর জিকে কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন- আমরা খবর পেয়ে সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরন করি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com