মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ময়মনসিংহের নান্দাইলে অটো ছিনতাইকারী ২ সদস্য গ্রেফতার, অটো উদ্ধার

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

গতকাল রাত অনুমান ৯.০০ ঘটিকায় নান্দাইল থানাধীন কানুরামপুর এলাকায় নান্দাইল সরকারি পলিটেকনিক কলেজের সামনে পাকা রাস্তার উপর ইজিবাইক চালক রুবেলকে(৩২) কয়েকজন অজ্ঞাত ছিনতাইকারী চাপাতি এবং চাকু দিয়ে ভয়ভীতি দেখায় এবং মারপিট করতে শুরু করে।

চালক রুবেলের চিৎকার শুনতে পেয়ে জনগণ নান্দাইল থানা পুলিশের রাত্রিকালীন টহল দলকে খবর দেয় এবং এসআই (নিঃ) মোঃ মোস্তাক আহমেদের নেতৃত্বে তারা স্থানীয় জনগণের সহযোগিতায় অটোসহ দুইজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। অটো চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদে তাদের নাম পরিচয়সহ অন্য দুইজন পলাতক আসামীদের পরিচয়ও জানা যায়। গ্রেফতারকৃত আসামীরা হল- ১। হৃদয় সানি, পিতা-আনিফা হানিফা, সাং- হালুয়াপাড়া, থানা- কটিয়াদি, জেলা- কিশোরগঞ্জ, ও ২। হাবিব(২৬), পিতা- মৃতঃ জসিম উদ্দিন, সাং- পানান, থানা- ঈশ্বরগঞ্জ-সহ দুই পলাতক আসামীর বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা নং-০৭, তারিখ-০৪/০৬/২৩ ইং, ধারা-৩২৮/৩৯৪ পেনাল কোড, রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১টি চাপাতি এবং ০১ টি চাকু উদ্ধার করা হয়েছে। আসামীরা আন্তঃ জেলা ছিনতাই চক্রের সদস্য বলে জানা যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com