শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ময়মনসিংহের ভালুকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিকের দোষণ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভালুকায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ই জুন সোমবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালী ভালুকা প্রেসক্লাব থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহ্বায়ক এ্যাডঃ শাহ মোঃ আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর শামসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, প্রফেসর আফতাব উদ্দিন, ভালুকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন, আওয়ামী লীগ নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি প্রমুখ।

বক্তারা ভালুকার বন ভূমি উজার ও দখল, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, খীরু নদী, লাউতি ও বিলাইজুরী খাল খননে অনিয়ম বন্ধ করার কথা দাবি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com