শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ময়মনসিংহের মুক্তাগাছায় শয়নকক্ষ থেকে গলা কাটা লাশ উদ্ধার

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় শয়নকক্ষে স্বামীর গলাকাটা লাশ ও স্ত্রীকে পাওয়া গেল ধান ক্ষেতে। ঘটনাটি উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরি বটতলা গ্রামে শনিবার সকাল সাড়ে ৫টার দিকে ঘটে। নিহত শাজাহান(৫৫) ওই একই এলাকার মৃত ইয়ার উদ্দিনের ছেলে।শাজাহানের সংসারে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- পৈতৃক সম্পত্তির ভাগবন্টন নিয়ে আপন ভাইদের সঙ্গে অনেক দিন ধরে ঝগড়া চলছিল শাজাহানের এবং ওই সম্পত্তি নিয়ে শনিবার স্থানীয় সালিশ হওয়ার কথা ছিল।শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া শেষে নিজের বসত ঘরে ঘুমিয়ে পড়েন শাজাহান ও তার স্ত্রী। পাশের ঘরে ঘুমিয়ে থাকা নিহতের ১০ বছরের মেয়ে সকাল সাড়ে ৫টার দিকে তার বাবাকে ডাকতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে, কাছে গিয়ে দেখে তার বাবার গলাকাটা লাশ।

পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।অপরদিকে নিহত শাজাহানের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় পাশের একটি ধান ক্ষেতে পাওয়া যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মেয়েদের দাবি, চাচাদের সাথে জমি নিয়ে বিরোধের কারনে তারা তার বাবাকে গলা কেটে হত্যা করেছে। এর আগে তাদের বাবাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন তার চাচারা বলেও অভিযোগ করেন তারা।

এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ জানান- কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com