মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ময়মনসিংহ জেলা ও মহানগর আ’লীগের নতুন কমিটি ঘোষণা

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম (বাঁ থেকে প্রথম) ও সাধারণ সম্পাদক বাবুল (বাঁ থেকে দ্বিতীয়) এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি টিটু (বাঁ থেকে তৃতীয়) ও সাধারণ সম্পাদক শান্ত ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এহতেশামূল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।

অপর দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে মোঃ ইকরামুল হক টিটুকে এবং সাধারণ সম্পাদক পদে অপরিবর্তিত রয়েছেন মোহিত উর রহমান শান্ত।

শনিবার ৩রা ডিসেম্বর দুপুরে সার্কিট হাউস মাঠে আয়োজিত জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দলের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।আগামী নির্বাচনী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করবেন বলে জানিয়েছেন।

দুপুর ১২টার দিকে জাতীয় সংগীত পরিবেশন মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
এর আগে ২০১৬ইং সালের ৩০শে এপ্রিল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়।

পরে একই বছরের ১০ অক্টোবর অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে সভাপতি এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়।

অপরদিকে মহানগর কমিটিতে এহতেশামুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্ত’র নাম ঘোষণা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com