মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মৎস্য অধিদপ্তরের অভিযানে (২২ অক্টোবর) ১২ জন জেলেকে আটকসহ ৮০ হাজার টাকা মূল্যের ৪হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়ছে। মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেছেন, ইলিশ মাছ শিকারের দায়ে নিষিদ্ধ জেলেদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ।

তিনি আরও বলেন- মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে থাকি, আমরা জেলেদেরকে কঠোর হুশিয়ারী দিয়েছি যাতে করে তারা মা ইলিশ শিকার থেকে বিরত থাকে এবং নদীর পারে কোন প্রকার জাল ও নৌকা যেন না রাখে সে ব্যাপারেও জেলেদের কঠোর হুশিয়ারী করেছেন।

মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌ পুলিশ‘র যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য দপ্তর বরিশাল বিভাগীয় সহকারী প্রকৌশলী, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হাসান সৌরভ, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদার, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সহ কোস্ট গার্ড ও নৌ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে আটককৃত জেলেদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল, ২ জনকে জনকে জরিমানা এবং ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম তালুকদার বলেন, (১১ অক্টোবর) মধ্যরাত থেকে (২ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। অভিযান সফলের লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে আমাদের টিম।

তিনি আরও বলেন, (১১ অক্টোবর) মধ্য রাত থেকে (২২ অক্টোবর) সন্ধা পর্যন্ত ১৯টি অভিযানে ১১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল, ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১১ লক্ষ ৭৬ হাজার টাকা মূল্যের ৬০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com