শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের শাহ আলমের ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাহাত হোসেন বাবু ও তার ছোট ভাই ইমনকে জিজ্ঞাসাবাদের নামে ডিবি পরিচয়ে গত শনিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় ঘর থেকে তুলে নিয়ে অস্ত্র মামলায় ফাঁসিয়ে যুবককে জেল হাজতে পাঠানো হয়। এর প্রতিবাদে সোমবার (৬ জানুয়ারি) ২০২৫ইং চন্দ্রগঞ্জে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল, ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আলোচিত আটকের ঘটনায় ইমনকে চন্দ্রগঞ্জ সমতা সিনেমা হলের সামনে ছেড়ে দিলেও, বিএনপি নেতা জিশানের কবর থেকে উদ্ধারকৃত অস্ত্র মামলায় রাহাত হোসেন বাবুকে ফাঁসানোর দাবি করে তার বাবা শাহ আলম। এরই প্রেক্ষিতে রাহাত হোসেন বাবুর মুক্তির দাবিতে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করা হয়।

আইনজীবী শামসুল আলমের সঞ্চালনায় রাহাত হোসেন বাবুর মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, আহমেদ রাসেল, এম এ হান্নান, আবু হানিফ, জাবেদ হোসেন, জসীমউদ্দীন, মনিরুল ইসলাম সুজন, মোহাম্মদ মনির হোসেন ও সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজতে পাঠানো রাহাত হোসেন বাবুর বাবা শাহ আলম কান্না জড়িত কন্ঠে বলেন- ‘আমি অত্যন্ত গরিব ও অসহায় মানুষ। সারাদিন গাছ ছিঁড়ানো মেইলে কাজ করি। ডিবি আমার ঘরে গিয়ে আমার ছেলেকে স্থানীয় আরো অনেক মানুষের উপস্থিতিতে চেক করে। বাবু ও ইমনের সারা শরীরে তল্লাশি করে কিছুই পায়নি। তবুও ডিবি তাঁদেরকে সাদা মাইক্রোবাসে করে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজতে পাঠায়। আমি অবিলম্বে আমার ছেলের মুক্তি চাই।

এ বিষয়ে জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু বলেন- তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার হয়েছে। ওই অস্ত্র মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রাহাত হোসেন বাবুর মা রুনা আক্তার মানববন্ধনে গণমাধ্যম কর্মীদের কেঁদে কেঁদে বলেন- তার ছেলে সম্পূর্ণ নির্দোষ। স্থানীয় ইয়াবা ব্যবসায়ী ও মাদক কারবারী জহির প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে যুবসমাজ ধ্বংস করছে। এ নিয়ে রাহাত হোসেন বাবু প্রতিবাদ করায় তাকে ডিবি দিয়ে মিথ্যা অস্ত্র মামলা সাজিয়ে আসামি করা হয়েছে। আমার ছেলের নিঃশ্বর্ত মুক্তি চাই। রাহাত হোসেন বাবুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলটি চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com