মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মৃত্যুবরণ করব, তবুও দূর্নীতিবাজ-সন্ত্রাসীদের সামনে মাথানত করব না- এমপি মোকাব্বির

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান বলেছেন, জনগণের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, আমি মৃত্যুবরণ করব। তবুও দূর্নীতিবাজ-সন্ত্রাসীদের সামনে মাথানত করব না। জনগণের সাথে প্রাণখূলে কথা বলার ক্ষেত্রেও যদি বাধাঁ দেওয়া হয়, আমাদেরকে হুমকি প্রদান করা হয়।

তবে সেটা তবে হবে সরকার, নির্বাচন কমিশন ও গণতন্ত্রীকামী জনসাধারণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ। জনগণের কল্যাণে কাজ করতে হলে পজেটিভ রাজনীতি করতে হবে, হিংস্বাত্মক নয়। মানুষের মাথায় আঘাত কিংবা পেঠে লাথি মেরে নয়, জনগণের সমর্থন আদায় করতে হবে ভালবাসা দিয়ে।

সরকার চান সবাইকে লেভেল প্লেয়িং ফিল্ড দিয়ে একটি নির্বাচন আয়োজন করতে, আর এখানে কিছু সুবিধাভোগী ও জনসমর্থন বিহীন মানুষ সরকারের সেই ভালো প্রক্রিয়াকে নষ্ট করতে ঘোলা পানিতে মাছ শিকার করছেন। যারা আমাকে জনগণের কথা শুনা থেকে বঞ্চিত করতে চেয়ে ছিলো, বেলা শেষে তারাই বঞ্চিত হয়ে।

তিনি শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে ‘উপজেলা জনপ্রতিনিধিগণ ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন কি না? স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমপি মোকাব্বির খান বলেন, নির্বাচনী আসনের সব শ্রেণী-পেশার মানুষের কথা শুনে, সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেব।

কারা আপনাদের হুমকি দিয়েছে বা সভাকে বাধঁগ্রস্থ করার পায়তারা করেছে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আমাকে হিংস্বা করে, যারা জনগণের সমর্থন পেতে সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারাই আমার তথা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গণফোরাম নেতা নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সানাওর আলী, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুুনু, নারী নেত্রী তাসলিমা খাতুন।

অনুষ্ঠানে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মলিক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক মিয়া, বখতিয়ার আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার চমক আলী, প্রতাব পাল, বিএনপি নেতা রুহেল আহমদ কালু’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com