মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী মহানগরীতে শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধি.
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় (২১ অক্টোবর) ২০২৪ইং রাত্রী-২২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন জব্দকৃত আলামত যথাক্রমে, (ক) ওয়ান শুটারগান- ০২টি, (খ) টিপ চাকু- ০৩টি, (গ) চাইনিজ কুড়াল- ১০টি, (ঘ) লোহার হাসুয়া- ০৩টি, (ঙ) ধারালো ছুরি- ০২টি উদ্ধার করে।

ঘটনার বিবরণে প্রকাশ- র‍্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এবং সেনাবাহিনীর একটি যৌথ অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় ওয়ান শুটারগান ও বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্রের সন্ধান পায়। পরবর্তীতে র‍্যাবের ও সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় উপরোক্ত আলামত সমূহ রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫ রাজশাহী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজশাহী মহানগরী হতে শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারের বিষয়টি আজ মঙ্গলবার(২২ অক্টোবর ২০২৪ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com