মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে অটোরিক্সার ধাক্কায় নিহত-১ আহত-৪

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (৩০ সেপ্টেম্বর) একটি অটোচার্জার রিক্সা গাছের সাথে ধাক্কা লেগে অনুশ্রী(৪) নামে এক শিশু মারা গেছে। অনুশ্রী ও তার মা অটোরিক্সা যোগে নানার বাড়ি যাচ্ছিল। এ ঘটনায় অনুশ্রীর মা মহ আরো তিন জন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে উপজেলার নেকমরদ-ভাউলার হাট সড়কের গন্ডগ্রাম নামক এলাকায় একটি অটোচার্জার রিক্সা ৫ জন যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে প্রচন্ড ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অনুশ্রী মারা যায়।রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অনুশ্রী উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের মেয়ে। আহতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা গ্রামের নরেন রায়ের ছেলে রনজিত(১৭), বালিয়াডাঙ্গী উপজেলার পদম পুকুর এলাকার মরিয়ম বেগম(৫০), রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউপির ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের স্ত্রী ও নিহত অনুরায়ের মা মালনী রায়(৩০) ও অটো চালক।

ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। রুগিদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ওসি আরও জানান,অটোরিক্সাটিকে থানায় নিয়ে আসা হয়েছে।এ নিয়ে সড়ক আইনে একটি মামলা রুজু হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্ত শেষে সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com