মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শামীনুর রশিদ- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি.
“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” এ শ্লোগানে সামনে রেখে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টি। বুধবার (১ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষ্যে পৌর শহরের শান্তা কমিনিউটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুব সংহতির কেন্দ্রীয় নেতা ইসাহাক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, হরিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম, পৌর জাপা’র সভাপতি শামসুল আরেফিন ও সম্পাদক রমজান আলী।

এছাড়াও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি, সম্পাদক ও দলটির সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের নির্ভয়ে সংঘবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে দলটিকে আরো সুসংগঠিত করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com