মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীকে প্রশিক্ষণ শেষে বীজ ও সার বিতরণ

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার মালাকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট অধিদপ্তর বৃদ্ধিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com