মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে সড়ক-দুর্ঘটনায় ৬ বছরের শিশুর মৃত্যু

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় লেহেম্বা ইউনিয়নের গোগর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় উসা আক্তার(৬) নামে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। নিহত উসা উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগোর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলীর এক মাত্র মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উসা তার বাবার সাথে ফুপুর বাসা থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার সময় গোগোর ঈদগাঁহের সামনে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় রাণীশংকৈল থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন।

এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর যাওয়ার পথে সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে উসার মৃত্যু খবর নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগ পেলেই আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com