মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়পুরে মাদক কারবারি ‘এলএনজি শিমুল’ আটক

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজার থেকে মাদক কারবারি শিমুলকে ওরফে এলএনজি রাসেল ওরফে ডিলার শিমুলকে(২৮) ১৫২ পিস ইয়াবাসহ আটক করেছে সেনাবাহিনী। শিমুল উপজেলার রাখালিয়া গ্রামের আইনউদ্দিন বেপারী বাড়ীর মনুহারের ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ও অস্ত্র কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রসেনাবাহিনী জানতে পারে রায়পুর থানাধীন রাখালিয়া বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। মাদকদ্রব্য উদ্ধারে সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে শিমুল নামের একজনকে গ্রেফতার করে সেনাবাহিনী।

জিজ্ঞাসাবাদে প্রথমে আটক ব্যক্তি মাদকের বিষয়ে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি শিমুল জানান, রায়পুর থানা এলাকা ও রাখালিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগে অভিনব পন্থায় নিত্যনতুন কৌশলে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক এনে রায়পুরসহ রাখালিয়ার বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রয় করেন তিনি। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com