শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লক্ষ্মীপুরে অবাধে ভারতীয় চিনি আসছে, প্রশাসনের নেই বাজার মনিটরিং

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
রাতের আধারে চোরাইপথে লক্ষ্মীপুরে আসছে ভারতীয় চিনির চোরাচালান। গতকাল দিবাগত রাত ১২ টার দিকে পৌর শহরের থানা রোডে একটি কভার ভ্যানে করে আনা চিনি আল-আমিন স্টোর ও হরি নারায়ণ সন্স গোডাউনে নামানো হয়েছে। দেশীয় ইগলু কোম্পানির মোড়কে আনা হয় এ চিনি।

এসব চিনি দেশি ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির মোড়কে বস্তায় ভরে আনা হয়। কাভার্ডভ্যান ড্রাইভার ও ব্যবসায়ী আল-আমিনের কাছে চিনির চালান দেখতে চাইলে শুধুমাত্র একটি ট্রান্সপোর্ট চালান ব্যতিত কোম্পানি থেকে দেওয়া ভারতীয় চিনি মালামালের কোনো চালান দেখাতে পারেন নি তারা। এসময় ড্রাইভার বলেন, নারায়ণগঞ্জ থেকে অন্য ড্রাইভার কুমিল্লা পর্যন্ত এনেছে, কুমিল্লা থেকে তিনি এনেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভারত থেকে প্রতিদিন চিনি চোরাইপথে লক্ষ্মীপুরে ঢুকছে। তাদের অভিযোগ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনকে ‘ম্যানেজ’ করে এসব চোরাকারবারি চালিয়ে যাচ্ছে আল-আমিন স্টোর ও হরি নারায়ণ এন্ড সন্সহ কয়েকটি প্রতিষ্ঠান। দেশ থেকে শুল্ক ফাঁকি মাধ্যমে আনা হচ্ছে এসব চিনি। সাধারণ ভোক্তা ছাড়াও বিভিন্ন, হোটেল, রেস্টুরেন্ট ও ছোট-বড় বেকারিতে বিক্রি করা হচ্ছে ভারতের নিম্নমানের এই চিনি।

বিষয়টি আল-আমিন স্টোরের মালিক আল-আমিনের কাছে জানতে চাইলে ক্যামেরা দেখে পালিয়ে যান তিনি। মুঠোফোনে জানতে চাইলে হরি নারায়ণ সন্সের মালিক শংকর মজুমদার সাংবাদিক আবীর আকাশকে বলেন, বিভিন্ন স্থান থেকে আমাদের মালামাল আসে। এ বিষয়ে পরে কথা বলবো।

প্রশাসনের নীরবতায় নিয়মিত ঢুকছে চোরাচালান, এতে প্রশাসন জড়িত কিনা তা নিয়ে প্রশ্ন সচেতন মহলের। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আজিজুর রহমান এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসময় ব্যবসায়ী নেতাকর্মীরা পুলিশ ও সাংবাদিকদের ম্যানেজ করার জন্য চেষ্টা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, পুলিশকে ‘ম্যানেজ’ করার বিষয়ে কিছু জানেন না তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com