মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসন ও পরিবেশের যৌথ অভিযানে নগদ অর্থ জরিমানাসহ ভাটার টিনের চিমনি ভেঙে দেয়া হয়। ঈদ প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী ইট ভাটার বিরুদ্ধে জরিমানা ও মেসার্স এসকেবি ছাতার ব্রিকস, মেসার্স আদর্শ ব্রিকস, মেসার্স আলী ব্রিকস এর চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। পাশাপাশি এসকেবি ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স আদর্শ ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স আলী ব্রিকসকে ২ লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় দুইটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি ও একটি ইট ভাটায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন অভিযান পরিচালনা করেন।

লক্ষ্মীপুর পরিবেশের সহকারি পরিচালক হারুনুর রশিদ পাঠান, লক্ষ্মীপুর পরিবেশন অধিদপ্তরের মোবাইল কোর্ট প্রসিকিউশন পরিদর্শক মোজাম্মেল হোসেন টিপু, রামগতি থানা পুলিশ, সেনাবাহিনীর রামগতি ইউনিট ও ফায়ার সার্ভিস উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন-‘অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। অবৈধ ইটবাটার বিষয়ে এক চুলও ছাড় দেওয়ার নয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com