শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক স্থানে বসছে কোরবানির পশুর হাট

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে অর্ধশতাধিক স্থানে বসছে কোরবানির পশুর হাট। জেলা প্রশাসনের বর্জ্য ব্যবস্থাপনা প্রস্তুতি বিষয়ক সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।

গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত সভায় লক্ষ্মীপুরে পশুর হাট, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও বর্জ্য ব্যাবস্থাপনার উপর আলোচনা করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজা-ই রাফিন সরকার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমূখ।

বক্তারা বলেন, নির্দিষ্ট স্থানে ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি করতে হবে। কোরবানির পশু জবাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ হবে। যেখানে সেখান পশুর হাট ও চামড়ার বাজার বসানো যাবে না। এতে বর্জ্য ব্যবস্থাপনায় সংকট হবে। এসময় জেলা প্রশাসক সুরাইয়া জাহান জেলার প্রস্তাবিত শতাধিক স্থানের নাম অস্থায়ী পশুর হাট হিসেবে ঘোষনা করেন। এছাড়া আরও কয়েকটি প্রস্তাবিত স্থানের বিষয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহনের কথা জানান তিনি। একই সাথে তিনি চলাচলের সড়কসহ বিদ্যালয় মাঠে কোরবানীর পশুর হাট না বসানোর জন্য নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com