মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ওমর ফারুক মুন্সির ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৫ মার্চ) রাতে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। এতে তাকে খালি গায়ে ইয়াবা সেবন করতে দেখা গেছে।

এদিকে মাদক সেবনসহ বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আজ মঙ্গলবার ইউপি সদস্যকে তার স্ত্রী তালাক দিয়ে চলে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

ভাইরাল ছবিগুলোতে দেখা যায়, শর্ট প্যান্ট পরে খালি গায়ে চেয়ারে বসে ফারুক ইয়াবা সেবন করছেন। তার সামনে থাকা টেবিলে বেগনি রঙের দিয়াশলাই, সিগারেট, ফুয়েল পেপার, বোতলের লাল ও সবুজ রঙের কর্ক।

এ বিষয়ে ইউপি সদস্য ওমর ফারুক মুন্সি বলেন, আমি ইউপি সদস্য হয়েছি। সম্প্রতি মুন্সিগঞ্জ বাজার পরিচালনা কমিটির এবং বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হয়েছি। এতে আমার প্রতিপক্ষ সুপার এডিট করে ইয়াবা সেবনের ছবিটি ছড়িয়ে দিয়েছে। এ ছবি আমার নয়। আমার দৈহিক গঠনের সঙ্গে ছবির মিল নেই।

ফারুকের স্ত্রী কাকন আক্তার সাংবাদিকদের বলেন, ফারুকের সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই। বিতর্কিত কয়েকটি ঘটনার কারণে আমি তার ওপর বিরক্ত।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, ফারুকের ইয়াবা সেবনের ছবি ভাইরালের ঘটনা শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ফারুকের কাছে অবৈধ কোনো কিছু পেলে আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিয়ে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ব্যবস্থা নিতে পারে।

এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস সাংবাদিকদের জানান, ইউপি সদস্য ফারুকের ইয়াবা সেবনের ছবি তিনি দেখেননি। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com