মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে জমি বিক্রি করে খরিদদারকে হয়রানি!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
লক্ষীপুরের দশ বছর পূর্বে জমি বিক্রি করে খরিদ্দারকে বিভিন্ন মাধ্যমে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে শরীফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রায়পুর উপজেলার বামনীর সাঁইচা গ্রামের ফকির বাড়ীর হাজী মনুমিয়া গং সদর উপজেলা চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান ও চররমণী মোহন মৌজায় ৪.৭৬ একর জমির মালিক থাকিয়া উত্তর হামছাদী ইউনিয়নের বকশী মিয়াজি বাড়ীর মৃত রেণু মিয়ার ছেলে শাহজাহানের নিকট সাফ কবলায় বিক্রি করেন। মনু মিয়া স্থাণীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ ছৈয়াল ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপজোক করে ৪একর ৭৬ শতাংশ জমি বুঝিয়ে দেয়। তখনই জমির খরিদদার শাহজাহান সবার উপস্থিতিতে লোহার নেট দিয়ে সীমানা আউলিবেড়া দেয়। জমিতে মাটি কেটে বিভিন্ন দশ পঁনেরো লাখ টাকার ফলজ বনজ গাছ রোপন করে সাজিয়ে নেয়। সরেজমিনে গিয়ে একটা গাছও পাওয়া যায়নি।

চার পাঁচ বছর পরে হঠাৎ জমি বিক্রেতা মনু মিয়া ও তার ছেলে শরীফ গং বিভিন্ন ভাবে হয়রাণীর উদ্দেশ্য জমির মাঝ বরাবর বেড়ির সাথে সংযোগ সাঁকো দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে শাহজাহান বাঁধা দিতে গেলে শরীফের ইন্ধনে মনা প্রধান ও খলিলের নেতৃত্বে বারেক সর্দারের ছেলে ফজর আলী, খলিলের ছেলে রুবেল, আল আমিন ও শাহ আলমের ছেলে রাসেল ও মনা প্রধানের ছেলে শরীফ, স্বপনসহ আরও ২০ /২৫ জনের একটি দল হামলা চালায়। রাতের অন্ধকারে ভেকু দিয়ে পুকুরের মাঝ বরাবর বাঁধ দিয়ে জমিতে থাকা তিনটি পুকুর থেকে পঁনেরো বিশ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। আউলি বেড়া, সীমানা পিলার ও বেড়ার পিলার উগড়ে পুকুরে ফেলে দিয়ে ফলজ বনজ গাছ কেটে নেয়াসহ নানা ভাবে তসরুপ করছে মনা প্রধান ও খলিল গংরা। তারা দুর্গম চরাঞ্চলে গরু চুরি মাছ চুরিসহ নানা চুরি ডাকাতি সংঘটিত করছে বলেও স্থাণীয়রা জানিয়েছেন।

বিগত বিশ বছর ধরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হয়েও শরীফ গংদের নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন শাহজাহান। শাহজাহানকে লাগাতার হুমকিধামকি দিয়ে আসছে ও চাঁদা দাবি করছে উল্লেখিত মনা গং ও খলিল গং এর ক্যাডারবাহিনী। এ ভূমিদস্যুদের অত্যাচারে চরচরাঞ্চলের নিরীহ মানুষ অতিষ্ট। এ নিয়ে শরীফকে একাধিকবার মোবাইলে কল করলেও ফোন না ধরায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com