মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে দূর্বৃত্তের হামলায় আহত বৃদ্ধাসহ ৩ নারী

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষীপুরের চররুহিতার চরমণ্ডল গ্রামের জবর আলী চৌকিদার বাড়িতে বিগত ৪০ বছর ধরে সাফু মিয়া জমি খরিদ করে দীর্ঘদিন চাষবাস করার পর নিজ প্রয়োজনে পুরনো দোচালা ঘর ভেঙে চার চালা ঘর তৈরি করতে গেলে তার বোন মনোয়ারা বেগম ওরফে মনার ওয়ারিসগন বাধা দেয়। এই নিয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত মৃত সাফু মিয়ার স্ত্রী ফাতেমা বেগমকে ঘর নির্মানের অনুমতি দেয়।

রেকর্ড দিয়ে জমির প্রকৃত মালিক সাফু মিয়ার স্ত্রী সন্তানদের উচ্ছেদের পায়তারায় একই এলাকার হাবিব উল্লাহ পাটোয়ারী বাড়ীর মৃত শফিকুল ইসলামের ছেলে পরান(৪৪), রোমান(৩৮), পরানের ছেলে আরাফাত(১৯), শুভ(২০), জিহাদ(২) ও তাদের সঙ্গীত দলবল নিয়ে মঙ্গলবার দুপুরে অতর্কিত হামলা চালিয়ে জবর আলী চোকিদার বাড়ীর মৃতঃ সাফু মিয়ার মেয়ে কিরণ বেগম(৩০), সুমন হোসেনের স্ত্রী নার্গিস বেগম(২৮) ও সাফু মিয়ার বৃদ্ধা স্ত্রী ফাতেমা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, পরানের ছেলে সন্তান বেশি হওয়ায় এলাকায় যাকে তাকে হেনস্তা করে এবং মারধর করে। যদিও পরান ও আরাফাত জামালপুরের তমাল তলাস্থ তাজ হোটেলের কর্মচারী তথাপিও এলাকায় তার দস্যুতা চলে আসছে দীর্ঘদিন ধরে। রোমান, শুভ, জিহাদ দজ্জাল কালিতে জুয়ার আসর বসায় ও মাদক সেবন করে।

প্রত্যক্ষদর্শী সিরাজ মিয়া সানাউল্লাহ ও রানী বেগম জানিয়েছেন পরান তার সাঙ্গোপাঙ্গ নিয়ে অতর্কিতভাবে সাফু মিয়ার বৃদ্ধা স্ত্রী মেয়ের উপর অমানসিক হামলা চালিয়েছে এবং তাদেরকে দা দিয়ে কুপিয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই তাদের বাধা দিতে গেলে হামলার শিকার হন। এই নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com