মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলা গ্রেফতার-১১

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলার ঘটনায় সিএনজি চালক ও মালিকপক্ষসহ ৯০ জনকে মামলা দায়ের করে আসামি করা হয়েছে।

ট্রাফিক পুলিশের উপপরিদর্শক মো. মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সদর থানায় এই মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে, ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত মামলায় ১১ জনকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– সোহেল হোসেন(৩৫), সোহাগ হোসেন(২৮), জহির উদ্দিন(৫৫), মহিউদ্দিন(৫০), ইছমাইল হোসেন(৩৫), মোশারেফ হোসেন(৩১), জিয়াউর রহমান বাবু(৩১), শিপন হোসেন(২৬), বেলাল হোসেন(৪৭), মিরাজ হোসেন(২১) ও মো. কামাল মোল্লা(৫০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। পাশাপাশি গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, ফিটনেস ও লাইসেন্সবিহীন সিএনজিসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে গতকাল বুধবার সকাল থেকে শহরের বাড়বাড়ির মেঘনা সড়কের মুখে ট্রাফিক পুলিশ অভিযান শুরু করে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি সিএনজি আটক করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জেরে সিএনজি চালকেরা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় দুই পুলিশ কনস্টেবল দৌড়ে পাশের হাজি মার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের সহকারী উপপরিদর্শক সবুজ মিয়া দৌড়ে পালাতে সক্ষম হন। পরবর্তীতে সিএনজি চালকেরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে অবরুদ্ধ দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com