মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার বসতঘর

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে চলমান বন্যা-পরবর্তীতে ভয়াবহ রূপ দেখা গেছে। গত কয়েক দিনের টানা ভারি বর্ষণ এবং উপরের পানির চাপে লক্ষ্মীপুর জেলা সদরসহ কমলনগর ও রামগতি উপজেলার চরকাদিরা তোরাবগঞ্জ, চরলরেন্সসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে বসতঘরের ক্ষতির পাশাপাশি মাছচাষিদের কোটি টাকার মাছ চলে গেছে। বন্যাকবলিত এসব এলাকার বসতঘরের মানুষ রাতে বাইরে, দিনে ঘরের আশপাশে দেখা যায়। জীবনের সম্বল রেখে দূরে থাকেন না মালিকরা।

সরেজমিন দেখা গেছে, চরকাদিরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ড সম্পূর্ণ পানির নিচে। বাকি চারটি ওয়ার্ডের পানি কিছুটা কমেছে। ৬নং ওয়ার্ডের শাহিদা বেগম বলেন, আমার স্বামী নেই। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছি। অসংখ্য ভুক্তভোগী বলেন, প্রায় দুমাস ধরে বসতরঘরে পানি। যে কোনো মুহূর্তে ঘরটি ধসে পড়ার আশঙ্কা তাদের। ঘরের বিভিন্ন অংশ ঝুঁকে রয়েছে। মেরামতে প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা লাগতে পারে। এভাবে পানির নিচে ক্ষতিগ্রস্ত ঘর রয়েছে প্রায় ৩ হাজার। তাদের মধ্যে ৫০০-এর বেশি ক্ষতিগ্রস্ত। বাকি ২ হাজার ৫০০ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। এগুলো মেরামতে প্রয়োজন প্রায় ১০ কোটি টাকা।

এদিকে স্থানীয়রা জানান, বিভিন্ন ইউনিয়নে অবস্থিত আশ্রয়কেন্দ্রগুলোতে ২ থেকে আড়াই হাজার মানুষকে মাঝেমধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও তেল দিয়েছেন উপজেলা প্রশাসনের টিমের সদস্যরা। তবে মানুষের দৈনিক যে চাহিদা, তা অপূরণীয় বলে ভুক্তভোগীদের দাবি। বন্যাকবলিত স্থানে স্থানীয়রা তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। বিভিন্ন সংগঠনের লোকেরা টিমের মাধ্যমে দু-একদিন ফ্রি চিকিৎসাসেবা দিলেও বর্তমানে কেউ খোঁজখবর নিচ্ছেন না, এমন দাবি স্থানীয়দের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কমলনগরে বন্যায় আমন বীজতলা ৯৩০ হেক্টর, রোপা আমন ১০৬৯ হেক্টর, আউশ ২৫৫০ হেক্টর, শরৎকালীন সবজি ২৯ হেক্টর, পান ৭ হেক্টর, ফল বাগান, ৩৩০ হেক্টর ও আখ ১০ হেক্টর ক্ষতি হয়েছে। এতে প্রায় ২৭ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত।

কমলনগর উপজেলা কৃষি অফিসার মো. শাহীন রানা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে প্রাথমিকভাবে ১ হাজার ৬০০ কৃষককে পুনর্বাসনের জন্য আউস ধানের উপসী জাতের বীজ, সার ও নগদ বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস অ আ আবীর আকাশকে বলেন, কমলনগরে বিভিন্ন ইউনিয়নে বন্যার পানি উঠেছে। আমরা সব ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করেছি। বিশেষ করে চরকাদিরা ইউনিয়নে বেশি ক্ষতিগ্রস্ত। ওখানে পানি কমার সঙ্গে সঙ্গে আমরা চাল বিতরণ করব। তবে খাদ্য সহায়তা বিতরণ চলমান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com