মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে সংবাদ সংগ্রহে জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলীর বাধা

আবির আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব তার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেলালকে দিয়ে ফাইল প্রসেসিং এর নামে ঘুষ নেয়ার অভিযোগ নিয়ে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য জানতে গেলে সেখানে পূর্ব থেকে বসে থাকা রায়পুর উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিনের সাংবাদিকদের বাধা দেয়। এ সময় রমিজ উদ্দিন কর্কশ ভাষা ব্যবহারসহ ওই দুই সাংবাদিকের ছবি ও ভিডিও তোলার চেষ্টা করেন।

রবিবার দুপুরে দৈনিক জবাবদিহি, দৈনিক প্রতিদিনের চিত্র, দ্যা নিউজ, বাংলাদেশ নিউজ টুডে এর জেলা প্রতিনিধি অ আ আবীর আকাশ ও দৈনিক সকালবেলা, ডেইলি ব্যানার জেলা প্রতিনিধি রবিউস সানি আকাশ লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বার্হী প্রকৌশলীর রুমে গিয়ে কমলনগরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিব এর বিরুদ্ধে ফাইল প্রসেসিং এর নামে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেলালকে দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ অবগত করে জেলা নির্বাহী প্রকৌশলীর বক্তব্য জানতে চেয়ে ভিডিও বক্তব্য নিতে গেলে সামনে বসে থাকা রায়পুর উপজেলা জনসাস্থ্যের প্রকৌশলী রমিজ উদ্দিন বাধা দেয়। এসময় রমিজ উদ্দিন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দায়িত্বরত সাংবাদিকদের নানা ধরনের প্রশ্ন করতে থাকেন।

নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার বক্তব্য দিতে চাইলেও রমিজ উদ্দিন শোর চিৎকার ও চেঁচামেচি করতে থাকেন। জেলা নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার রমিজ উদ্দিনকে থামাতে চেষ্টা করেন। এসময় তিনি বলেন-‘আসলে ও সবসময় কথায় প্যাঁচ সৃষ্টি করে বিতর্ক বাধায়। যাই হোক ভাই আপনারা মনে কিছু নিবেন না। বিলকিস আক্তার রমিজ উদ্দিনকে সাংবাদিকের কাছে মাফ চেয়ে ঘটনাটি আপোষ করতে বলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com