মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহিদ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মশাল মিছিলটি পৌর শহরের শিবদিঘী ‘জুলাই চত্বর’ এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলটি অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রায় আধা ঘণ্টা চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে রাখেন।মশাল মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক তারেক মাহমুদ, মো. আল হাবিব, মো. জসিম, তারেক মাহমুদ, জেলা ছাত্র শিবির নেতা সাব্বির হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক শাজাহান বিশ্বাস, যুগ্ম সমন্বয়ক মোকাররম হোসেন সাদ্দামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-জনতা।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এসময় তারা পতিত সরকারের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বিভিন্ন শ্লোগান দেন। পৌরশহরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,পরদিন শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিহত শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com