শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

শের-ই-বাংলা পুরষ্কারে ভূষিত হলেন প্রথিতযশা সাংবাদিক ডিউক মিঞা

দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বরিশালের কৃতি সন্তান বাংলার বাঘ নামে খ‍্যাত শের-ই বাংলা একে ফজলুল হকের ১৪৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সারাদেশের ২০ জন শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও জনপ্রতিনিধিদের শের-ই বাংলা পুরষ্কারে ভূষিত করা হয়।

এদের মধ্যে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শের-ই বাংলা পুরষ্কারে ভূষিত হন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিঞার সুযোগ‍্য সন্তান বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মাইটিভি ও ‘ভোরের পাতা’র বাউফল প্রতিনিধি প্রথিতযশা সাংবাদিক এম ওহিদুজ্জামান ডিউক মিঞা।

শুক্রবার ২৮শে অক্টোবর বিকেল ৫টায় রাজধানীর নিউ চিংড়ি চাইনিজ রেস্তোরাঁতে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শের-ই বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ ও ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের আয়োজনে এবং ৭১ মিডিয়া ভিশন’র সহযোগিতায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও শের-ই বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা, শের-ই বাংলার দৌহিত্র সৈয়দ মারগুব মোর্শেদ এবং অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এস এম মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- অভিনেতা ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সারলের কবি শাহ আলম চুন্নু, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ভারতীয় নাগরিক মোশারেফ মোল্লা, শের-ই বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসাইন এশা ও সাধারণ সম্পাদক আর কে রিপন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com