শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

এমপি প্রাণ গোপালের নির্বাচনী এলাকায় শোডাউন

ইয়াছিন আরাফাত- চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধিঃ
ঢাকা থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর শোডাউন করে নিজ নির্বাচনী এলাকায় আসলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি।

পরে দলীয় নেতা-কর্মী নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে সহস্রাধিক মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

বেলা ১২টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার তাপস শীল এর হাত থেকে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র মফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিঃ আব্দুল আউয়াল, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, মাধাইয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।

এর আগে, গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে প্রান গোপাল দত্তের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত উপাচার্য হিসেবে বিএসএমএমইউতে দুই মেয়াদে দায়িত্ব পালন ও অটিজম নিয়ে কাজ করার মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করেছেন।

দেশের প্রখ্যাত নাক, কান ও গলা বিশেষজ্ঞ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সে সময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অধ্যাপক আলী আশরাফ নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন ডাঃ প্রান গোপাল দত্ত। দলীয় মনোনয়ন পেয়ে ওই উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com