শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সড়ক মেরামতে বাধা, চাঁদার দাবিতে মারধর!

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে গ্রামীণ সড়ক মেরামতে বাধা দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে আওয়ামীলীগ সমর্থিত দুই সহোদর ভাই আলম(৩৮), বাচ্চু(৩০) ও আলমের কলেজ পড়ুয়া ছেলে ছাত্রলীগ নেতা আকাশ(২১) এর বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আলম, বাচ্চু ও আকাশ হামলা চালায়। এতে নারীসহ ২জন আহত হয়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদরের দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের কেয়ামত উদ্দিন বাড়ীতে।

জানা গেছে, কেয়ামত বাড়ীর মৃত ইদ্রিস মিয়ার ছেলে আলাউদ্দিনের গরুর খামারে যাওয়ার শত বছর পুরোনো কাঁচা রাস্তা মেরামত করতে গেলে একই বাড়ীর মৃত আতিক উল্লাহর ছেলে আলম, বাচ্চু ও আলমের ছেলে আকাশ বাধা দেয় ও ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। আলাউদ্দিন চাঁদা দিতে অস্বীকার করলে তর্ক বিতর্ক বাধে।

একপর্যায়ে বাচ্চু আলাউদ্দিনকে ঘুসি মারলে আলম ও আকাশও মারধর শুরু করে। আলাউদ্দিনের শৌর-চিৎকার শুনে তার বোন নার্গিস আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করে।

আলাউদ্দিন অভিযোগ করে বলেন- এর আগেও আলাউদ্দিন সাতটি গরু খরিদ করে আনার সময় আলম ও বাচ্চু ৩৫ হাজার টাকা চাঁদা আদায় করে নেয়। একই বাড়ির প্রবাসী আনোয়ার বাড়ী নির্মাণের সময় রাস্তায় খুঁটিপুঁতে তার কাছ থেকেও ৩৫ হাজার টাকা চাঁদা নেয় তারা।

চাঁদা দায়ের অভিযোগে রাস্তার কাজ কাজে বাধার সংবাদ সংগ্রহে গেলে এ প্রতিবেদকের সামনেই আলমের ছেলে আকাশ উত্তেজিত হয়ে বারবার আলাউদ্দিনকে মারতে আসে।

বাচ্চুকে খুঁজে পাওয়া না গেলেও আলমকে ক্ষেতে ওষুধ স্প্রে করতে দেখা যায়। তার বক্তব্য জানতে চাইলে প্রথমে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। স্থানীয়দের অনুরোধে এসে পুরো ঘটনাকে মিথ্যা বলে চিৎকার চেচামেচি করতে থাকে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com