মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় বীরমুক্তিযোদ্ধার পরিবারের প্রাণনাশের হুমকি

শহীদ হাসান- সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
১৯৭১ইং সালে যারা নিজের পরিবার এবং নিজের জীবন বাজি রেখে পাকিস্তানি দোসরদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আজ সেই মুক্তিযোদ্ধা পরিবারের প্রাননাশের হুমকি দেয় কিছু রাজাকার আলবদর, আল-শামস-র পরিপন্থী জামায়াত শিবিরের দোসরা। ঠিক এমনই ঘটনা ঘটেছে সাতক্ষীরা আশাশুনি উপজেলা র প্রতাপ নগর ইউনিয়নে।

সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপ নগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমান ছিলেন একজন একাত্তরের রণাঙ্গনের বীর যোদ্ধা। তিনি ছিলেন সাতক্ষীরায় একাধারে দীর্ঘ ২১ বছর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, এমনকি সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও তারই হাতে তৈরী। শুধু তাই নয় তিনি সাতক্ষীরা আওয়ামী জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন এবং বাংলাদেশ স্বাধীন পরবর্তী ১৯৭২, ১৯৭৭, ১৯৮৭ ও ১৯৯৭সালে আশাশুনি উপজেলার প্রতাপ নগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

২০০১সালে ৩রা অক্টোবর জামায়াত শিবির তার ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছিলো। আর এখন তার পরিবারকে প্রাননাশের হুমকি দিয়ে তাদের নিঃস্ব করার পায়তারা চালাচ্ছে স্থানীয় কিছু জামায়াত শিবির কর্মীরা। ভুক্তভোগীর পরিবার জানায় তাদের জমির ভেড়ি বাধ কেটে এবং তাদের জমি সংলগ্ন খাল থেকে বালু উত্তলন করে কিছু স্থানীয় জামায়াত শিবিরের দোসরা। তাদের পরিবার সেটাকে বাধা দিতে গেলে তাদের প্রানে মারার হুমকি দেয় তারা।

শুধু তাই নয় তাদের নিঃস্ব করার জন্য বিভিন্ন পায়তারা চালাচ্ছে এই স্থানীয় জামায়ত কর্মীরা। ভুক্তভোগীর পরিবার সাতক্ষীরা জেলার উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে যাহাতে অচিরেই তারা এই রাজাকার, আল-বদর, আল-শামস-র পরিপন্থী জামায়াত শিবিরদের হাত থেকে তাদের পরিবার রক্ষা পায় এবং তাদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছেন। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com